🇧🇩 A National Initiative — Empowering Bangladesh's Global Workforce
Technology

জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রম

January 13, 2026 · First Bangladesh

বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। এর মাধ্যমে দেশের ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের একটি প্রাতিষ্ঠানিক পরিচয়ের দাবি পূরণ হতে চলেছে।

নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত

উদ্বোধনের আগে ডিজিটাল প্ল্যাটফর্মটির (freelancers.gov.bd) কার্যকারিতা ও নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। প্ল্যাটফর্মটির সফল ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনেট্রেশন টেস্টিং (VAPT) সম্পন্ন হয়েছে, যা এর প্রযুক্তিগত সুরক্ষা ও উচ্চ সক্ষমতার প্রমাণ দেয়।

আইডি কার্ডধারীরা যেসব সুবিধা পাবেন

নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এই ডিজিটাল পরিচয়পত্র বা আইডি কার্ড ব্যবহার করে নানামুখী পেশাগত সুবিধা ভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে:

  • ব্যাংকিং ও আর্থিক সুবিধা: সহজে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা অর্জন।
  • প্রণোদনা ও সহায়তা: সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন আর্থিক প্রণোদনা এবং নীতিগত সহায়তা প্রাপ্তি।
  • প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন: সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমে অগ্রাধিকার।

ডিজিটাল অর্থনীতিতে নতুন মাইলফলক

মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও সুদৃঢ় হবে। তরুণ সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের পরিধি বাড়াতে এটি একটি অত্যন্ত কৌশলগত ও দূরদর্শী জাতীয় উদ্যোগ।

বিশ্লেষকদের মতে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে দেশের উদীয়মান ফ্রিল্যান্সিং খাত আরও সুশৃঙ্খল, স্বচ্ছ এবং একটি শক্তিশালী কাঠামোর আওতায় প্রবেশ করতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *