A National Initiative — Empowering Bangladesh's Global Workforce
Technology

ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাইলে দক্ষতা বাড়াতে হবে

ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাইলে দক্ষতা বাড়াতে হবে

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানুষের অনলাইননির্ভরতা বাড়ার ফলে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বহু তরুণ এই খাতটিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এই ক্যারিয়ার একদিকে যেমন মানুষকে প্রযুক্তিপ্রেমী করে তুলছে, অন্যদিকে জীবনযাত্রাকে করে তুলছে আরও স্বাচ্ছন্দ্যময়।

নোয়াখালীতে বসে অনলাইনে সফলভাবে কাজ করে এমন এক তরুণ উদ্যোক্তা হলেন ওমর ফারুক সোহাগ। তিনি একাধারে একজন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার ও সংগীত ব্যক্তিত্ব। বই, সংগীত, ভিডিও, অভিনয়, ইউটিউব টিউটোরিয়াল এবং ব্লগিংসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ পরিচিতি লাভ করেছেন। প্রযুক্তি, সংগীত, ডিজিটাল বিপণন এবং লেখালেখির প্রতি রয়েছে তাঁর বিশেষ আগ্রহ।

জানা গেছে, ‘Md Omar Faruk Sohag’ নামের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে কাজ শুরু করেছিলেন এই তরুণ। দীর্ঘ যাত্রার পথ পেরিয়ে আজ তিনি দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

বর্তমান যুগের ডিজিটাল মার্কেটিংকে বিশাল সম্ভাবনাময় একটি ক্ষেত্র হিসেবে মনে করেন ওমর ফারুক সোহাগ। এ বিষয়ে তিনি বলেন, ‘দিন দিন এর গুরুত্ব আরও বাড়ছে। ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শুরু করতে চাইলে সবার আগে দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান থাকলেই কেবল সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি চারপাশের পরিস্থিতি সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে এবং বিভিন্ন আধুনিক টুলস বা যন্ত্রপাতির ব্যবহার শিখতে হবে। মানুষ ঠিক কী ধরনের কনটেন্ট পছন্দ করছে, সেদিকেও গভীর নজর রাখতে হবে।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep reading

Related articles

Technology February 14, 2024 1 min read

বাংলাদেশের ফ্রিল্যান্সিং: সম্ভাবনা ও বিলিয়ন ডলারের ডিজিটাল অর্থনীতি

বাংলাদেশে সাধারণত পরিবার, শিক্ষক ও সমাজ থেকে তরুণদের নির্দিষ্ট কিছু প্রথাগত পেশায়—যেমন চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা করপোরেট চাকরিজীবী—যাওয়ার জন্য উৎসাহ…

Technology June 30, 2025 1 min read

বিশ্বমানের ওয়ার্কপ্লেসে AI ট্রেন্ড: যেভাবে মানুষের কাজের ধরন বদলে দিচ্ছে AI

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষকে প্রতিস্থাপিত করছে না; বরং এটি মানুষের কাজ করার ধরনকে বদলে দিচ্ছে। ‘আপওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট’-এর সাম্প্রতিক গবেষণার…

Technology January 14, 2026 1 min read

কাল চালু হচ্ছে ‘freelancers.gov.bd’: সরকারি আইডি কার্ড ও ব্যাংকিং সুবিধা পাবেন ফ্রিল্যান্সাররা

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং খাতকে একটি নিরাপদ, সুসংগঠিত ও স্বচ্ছ কাঠামোর আওতায় আনতে চালু হচ্ছে দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন…